ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:০৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:০৫:৩৬ অপরাহ্ন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদনের অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি মেশিন ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

তৌহিদুল আলম আকিব পটিয়া থানার কোলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে বসবাস করতেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে তৌহিদুল আলম আকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি মেশিনসহ ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব দাবি করেছে—ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ব্যবসার উদ্দেশ্যে তিনি ইয়াবা তৈরি করতেন। মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com