রাণীশংকৈলে শীত আসার আগেই ৫০০ দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর

আপলোড সময় : ২১-১১-২০২৬ ১০:০৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ১০:০৯:০৪ অপরাহ্ন
অঘ্রহায়ণের শুরুতেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হালকা শীতের আভাস মিলছে। তবে হাড়কাঁপানো ঠান্ডা এখনো নামেনি। সেই কনকনে শীত ছড়িয়ে পড়ার আগেই দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য উষ্ণতার বার্তা নিয়ে হাজির হয়েছে আকিজ-মনোয়ারা ট্রাস্ট। উপজেলার ৫০০ শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন কম্বল।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। নিম্ন আয়ের ও দুঃখী মানুষেরা সেখানে এসে কম্বল গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সহকারী ব্যবস্থাপক শিমুল মাহমুদ ও আতিকুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক শাহিনুর রহমান এবং ফিল্ড অফিসার নাজমুল রেজা। পুরো আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করেন রাণীশংকৈল ও হরিপুর অঞ্চলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পরিবেশক সফিকুল ইসলাম। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন সিজান মাহমুদ ও আল হাবিব।

আয়োজকদের বক্তব্য, শীত তীব্র হওয়ার আগেই পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিবছরই তারা এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে।

ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কাজ চলমান রাখার অঙ্গীকার করেছেন তারা। শীতের শুরুতেই কম্বল পেয়ে উপকারভোগীদের চোখেমুখে ছিল স্বস্তি ও আনন্দ। তাদের ভাষায়, কনকনে শীতের রাতে এই কম্বলই হবে সবচেয়ে বড় আশ্রয়। এমন সময়োপযোগী সহায়তার জন্য আকিজ-মনোয়ারা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com