আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রাজশাহীকে একটি আধুনিক ও আদর্শ মহানগরীতে রূপান্তর করাই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই নগরীর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন আবুল কালাম আজাদ সুইট।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ, মতবিনিময় এবং নগরবাসীর সমস্যা চিহ্নিত করার কাজ শুরু করেছেন।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নির্বাচনী ভাবনা ও পরিকল্পনা প্রসঙ্গে আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহী মহানগরীর অনেক এলাকায় এখনো নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠী মানসম্মত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি মেয়র নির্বাচিত হলে সবার আগে এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, উন্নত সড়ক, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে কাজ করব।
একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও আদর্শ মহানগরী গড়ে তুলতে সুনির্দিষ্ট কিছু খাতে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
তার মতে, জলাবদ্ধতা নিরসন, প্রশস্ত ও মানসম্মত সড়ক নির্মাণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং আরডিএর মহাপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা।
নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন, খাল ও জলাশয় সংরক্ষণ এবং নগরীর সবুজায়ন ও পার্কগুলো রক্ষণাবেক্ষণ করা।
ব্যাটারিচালিত রিকশা ও গণপরিবহনের সুষ্ঠু শৃঙ্খলা আনা, পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন এবং পথচারী ও নারীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা।
ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা, নিম্নআয়ের পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি বা সহায়তা দেওয়া এবং যুবসমাজের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।
হোল্ডিং ট্যাক্স, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ সব নাগরিক সেবা হয়রানিমুক্ত ও ডিজিটাল প্ল্যাটফর্মে সহজলভ্য করা এবং সিটি কর্পোরেশনের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
তিনি আরও যোগ করেন, একটি আদর্শ মহানগরী কেবল ইট-পাথরের কাঠামো দিয়ে হয় না, এর প্রাণ হলো নাগরিকদের মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ। নগরবাসীর মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি বৈষম্যহীন, পরিচ্ছন্ন ও আধুনিক রাজশাহী গড়ে তুলতে চাই।
এদিকে, সুইটের এমন ঘোষণায় তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সাধারণ ভোটারদের মতে, নগরীর অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নিলে তা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।