রাজশাহীর প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান রিটনের

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৭:২৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৭:২৬:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস-২০২৬-এর প্রথম আসর। বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বক্তব্যে তিনি বলেন, রাজশাহীর সৌন্দর্য, ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলো কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরতে হবে। পদ্মার পাড়, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শিশুপার্কসহ নগরীর আকর্ষণীয় স্থানগুলোর প্রচারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, নগরীর উন্নয়নে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণ, জ্যেষ্ঠ নাগরিকদের জন্য পার্ক, নারীদের ক্লাব ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ এগিয়ে চলছে।

অনুষ্ঠানে রাজশাহীর কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। এ সময় এফএ তমাল রাসিক প্রশাসককে উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্মাননা জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com