সাবেকি ইমেজ ভেঙে বিকিনি টপে পারিজাত চৌধুরী

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১১:১৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১১:১৭:৫৩ অপরাহ্ন
ছোটপর্দায় ঘরোয়া ও মিষ্টি চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী পারিজাত চৌধুরী। মিত্তির বাড়ি ধারাবাহিকে আদৃত রায়ের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান তিনি। তবে এবার চেনা সাবেকি ইমেজ ভেঙে সম্পূর্ণ ভিন্ন, বোল্ড ও গ্ল্যামারাস লুকে ধরা দিলেন এই অভিনেত্রী। তাঁর নতুন ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফটোশ্যুটের একটি ছবি শেয়ার করেন পারিজাত। সেখানে জলপাই-সবুজ রঙের বিকিনি টপ ও ঢিলেঢালা নীল ডেনিম জিন্সে দেখা যায় তাঁকে। খোলা কোঁকড়ানো চুল, গলায় লেয়ার্ড নেকলেস আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

পারিজাতের এই নতুন অবতারে মুগ্ধ টালিউডের সহকর্মীরাও। ছবির মন্তব্যের ঘরে অভিনেতা রণজয় বিষ্ণু মজার ছলে লিখেছেন, এটা কে রে ভাই! অভিনেত্রী তৃণা সাহা মন্তব্য করেছেন, হটি। এ ছাড়া দিব্যাণী ও সৃজা দত্তও তাঁর নতুন লুকের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন পারিজাত। পরে ওটিটি প্ল্যাটফর্মের গণ্ডি পেরিয়ে জি বাংলার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তাঁর। তবে ধারাবাহিকটি টিআরপি তালিকায় প্রত্যাশিত সাফল্য পায়নি। এরপর এখনো নতুন কোনো টেলিভিশন প্রজেক্টে দেখা যায়নি তাঁকে। অভিনয়ের নতুন কাজের অপেক্ষায় থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই নতুন লুক ইতিমধ্যে অনুরাগীদের নজর কেড়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com