তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৯:৫৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:০৬:৩৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার নশিপুরের বাগবাড়ীতে দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

এ সময় তিনি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন এবং হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com