মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৯:০১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৩৬:০৮ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার করিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভাঙে তার ছেলে নবাব আলীর। বাইরে বের হয়ে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটেছিল কি না, তা ময়নাতদন্ত ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করনা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com