রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) রাজশাহী শাখার ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মইনুল হোসেন শেখ সভাপতি এবং অধ্যক্ষ শাহাদৎ হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।
শুক্রবার সকালে নগরীর নানকিং দরবার হলে সংগঠনের বিশেষ সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় চার শতাধিক আজীবন সদস্য উপস্থিত ছিলেন।
মইনুল হোসেন শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রুয়ার কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল। সভা সঞ্চালনা করেন অধ্যক্ষ শাহাদৎ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রুয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহযোগিতা করতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক আ.স.ম. মামুন শাহীন, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহাব সোহেল, দপ্তর সম্পাদক মো. রাইজুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আশু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামারুজ্জামান, ক্রীড়া ও বিনোদন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান এবং সদস্য একেএম সারওয়ার জাহান প্রিন্স, হাফেজ নূরুজ্জামান, সাজেদা খাতুন ও লতিফা নাজনিন সানজিদা।