নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৭:৩৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৭:৩৮:৫৭ অপরাহ্ন
রাজশাহী নগরীর রাজপাড়া ও পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৯ ও ২০ নভেম্বর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ জাবেদ আকতার (৫০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ মনিরুল ইসলাম মনা (৪০) ও মোঃ নুরুজ্জামান টুকু (৪৯) ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল (৫৩)।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। 

তিনি জানান, রাজপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে জাবেদ আকতারকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল সোয়া ৫টার দিকে বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার মোহন ব্রাদার্স নামের একটি দোকান থেকে মনিরুল ইসলাম মনাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ২০ নভেম্বর দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে নুরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর একটি মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আলাইবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com