পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:২৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:২৭:৩১ অপরাহ্ন
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগরীর  ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজশাহী কোর্টের সামনে দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু,  ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবউদ্দিন টুটুল ও সাধারণ সম্পাদক হাওসান হাবিব।

এ ছাড়া নগর  ৪নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com