পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে পাবনা-ঢাকা-পাবনা রুটে চালু হলো দুটি আন্তঃনগর ট্রেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে পাবনা প্রভাতি এক্সপ্রেস ও গোধূলি এক্সপ্রেসের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নতুন ট্রেন চালুর ফলে এ অঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ট্রেনে যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, সারা দেশে রেল যোগাযোগের আধুনিকায়নে নতুন কোচ সংগ্রহসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। পাবনার উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রস্তাবিত সেতুতে রেল সংযোগের বিষয়টি বিবেচনায় রয়েছে।
রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মাদ আলি আসগার ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মন্ত্রী নতুন ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
সোমবার সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে পাবনা প্রভাতি এক্সপ্রেস। আর গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছাড়বে বিকেল ৩টা ২৫ মিনিটে।