রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:৫৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:৫৫:৫৮ অপরাহ্ন
 নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে রোজা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত শিশু রোজা মনি খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের আলামিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে কয়েকজন গোসল করছিলেন। এ সময় শিশু রোজা মনি পুকুরের ধারে নেমে পানি নিয়ে খেলছিল। কিছুক্ষণ পর সেখানে তাকে আর দেখতে না পেয়ে উপস্থিত লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে ঘটনাটি তদন্ত করেছে। শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com