আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:৫৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:৫৩:০০ অপরাহ্ন
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সুদরানা নদীর ঘাট সংলগ্ন রাস্তায় এ স্বেচ্ছাশ্রম কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন এবং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আব্দুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধানে আনসার ও ভিডিপি সদস্যরা কোদাল, ঝুড়ি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের যাতায়াত নির্বিঘ্ন ও সহজতর করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

কর্মসূচি প্রসঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রকে ধারণ করে আনসার ও ভিডিপি সদস্যরা সবসময় জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিশা ইউনিয়নের সুদরানা নদীর ঘাট সংলগ্ন এলাকার সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে আমাদের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সামাজিক কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 

উক্ত সংস্কার কাজে অংশগ্রহণ করেন, আনসার ভিডিপি সদস্য, বিপ্লব হোসেন, আশরাফুল ইসলাম, রিয়াদ, আল কাহার আসিফ, শাহজাহান আলী, বায়তুল প্রমুখ। 

এলাকার সচেতন মহল আনসার ও ভিডিপির এমন স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এতে স্থানীয়দের যাতায়াতে বাড়তি সুবিধা তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com