আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:১৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:১৩:২৩ অপরাহ্ন
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, বরং আগের ডিজাইনেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নোট পরিবহন করা যায়নি। ফলে নির্ধারিত সময়ে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার কার্যক্রম শুরু হবে।

এদিকে, প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নোট ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন নোট কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেও সাধারণ মানুষ এসব নোট সংগ্রহ করতে পারবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com