‘নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটি স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন’

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৪:৪০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৪:৪০:৪২ অপরাহ্ন
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।

বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) রাজধানীতে দেশ-বিদেশের ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে। শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও এসব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তা প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত, কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com