ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:৪৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:৪৯:১২ অপরাহ্ন
বলিউডের প্রতিভাবান অভিনেত্রী টাবু এবার ওটিটি দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। প্রথমবারের মতো হিন্দি অরিজিনাল স্ট্রিমিং সিরিজে অভিনয় করবেন তিনি। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘টানেল মেন’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।

২০২৩ সালের নভেম্বরে উত্তরাখণ্ডের একটি সুড়ঙ্গে ধসের ঘটনায় আটকে পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের উদ্ধারে দীর্ঘ সময় ধরে চলে কঠিন অভিযান। অবশেষে সফল হয় উদ্ধারকাজ। সেই ঘটনাকে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগ, উদ্ধারকারীদের সাহস ও অসাধারণ প্রচেষ্টার আবহ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে সিরিজটি।

তবে ‘টানেল মেন’ কোনো তথ্যচিত্র নয়। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত একটি কাল্পনিক ড্রামা। এতে উদ্ধার অভিযানের কঠিন পরিস্থিতি, উদ্ধারকারীদের পারস্পরিক সহযোগিতা, একাগ্রতা ও আশার গল্প তুলে ধরা হবে।

সিরিজটিতে টাবুর চরিত্র সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও তাঁর অন্তর্ভুক্তি ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। বড় পর্দায় দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পর এবার ওয়েব সিরিজে অভিনেত্রীর নতুন যাত্রা কতটা সাড়া ফেলে, সেটিই দেখার অপেক্ষা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com