নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৭:৫৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:৫৮:১৬ অপরাহ্ন
রাজশাহী নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। 
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে পদ্মাপাড়ের লালন শাহ মুক্তমঞ্চ থেকে শাহমখদুম দরগা সংলগ্ন নদীর তীর, কল্পনা স্বচ্ছ টাওয়ার মোড় এবং ঢাকা বাসস্ট্যান্ড সড়কের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সড়কে অননুমোদিতভাবে নির্মাণসামগ্রী রাখার দায়ে একটি মামলা করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com