রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময়

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৭:৪৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:৪৯:৪৮ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন চাহিদা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সফরকালে উপাচার্য ভবনের লাউঞ্জে অনুষ্ঠিত এ মতবিনিময়ে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মানোন্নয়ন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রুহুল কবির রিজভী।

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com