রাণীনগরে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:৫৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:৫৩:২৪ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিন মাদকসেবিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে তাদের এ কারাদণ্ড প্রদান করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম ও ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, উপজেলার বড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত বাছের শেখের ছেলে বাদশা শেখ (৫০) ও নাসির শেখ (৩২) এবং একই গ্রামের মৃত কয়সার প্রামানিকের ছেলে মিলন প্রামানিক (৪৫)।
রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন বলেন, উপজেলার আবাদপুকুর বাজারে যৌথ অভিযানে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজন মাদকসেবিকে আটক করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তাদের তিনজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com