নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:৩৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:৩৮:৫৬ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে ২০৩ বস্তা রাসায়নিক  সার মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত সার ঘটনাস্থলেই ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকার মেসার্স আল আমিন ট্রেডার্সে  এ অভিযান পরিচালনা করে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। 

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। নিয়ামতপুর থানা - পুলিশ অভিযানে সহযোগিতা করে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারে অবস্থিত মেসার্স আল আমিন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আবুল কালামের গুদাম থেকে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা ২০৩ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণে আদালত পরিচালনা করে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করা, অবৈধ মজুদদারি বন্ধ করা এবং বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com