রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:০৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:০৩:২১ অপরাহ্ন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতায় প্রাণ হারিয়েছেন স্থানীয় কৃষকদল নেতা রাজু মোল্লা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।

ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েছেন বাবা আখতার মোল্লা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া একটি ভিডিওতে রাজুর লাশের পাশে আহাজারি করতে দেখা গেছে তাকে।

ভিডিওর এক অংশে দেখা গেছে, বিলাপ করে আখতার মোল্লা বার বার বলছেন, ‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আত্মগোপনে চলে যান ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। এখনো পর্যন্ত তার অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

ফরিদপুর-৪ আসনের সাবেক এই এমপি ও তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত। নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে তিন হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলাও করেছে দুদক।

নিহত রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজা রাজু মোল্লাকে আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বলেন, আমাদের উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে মেরে ফেলেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com