ছাত্রদল নেতার পোস্ট— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:৫৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:৫৪:১৮ অপরাহ্ন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, তোদের খুনি হাসিনা ফিরবে না। না মানে না। গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না। ডিসেম্বর শেষে সেটাই হবে প্রমাণিত।

তিনি বলেন, গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আবিদুল লেখেন, যখন পুরো রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নখদর্পণে ছিল তখনই খুনি হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিল। এখন জনগণ ক্ষমতায়। জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ধুলোয় মিশিয়ে দেবে।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনি পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে তিনি লেখেন, আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাই কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে। বিএনপি তার সাংগঠনিক শক্তি প্রদর্শনে সর্বদা প্রস্তুত। ওয়েট অ্যান্ড সি!

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com