জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তোহিদুর রহমান আউয়াল।
রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিমন আলী।
আলোচনায় বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা হয়।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।