প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা দু-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণের শক্তির সামনে কোনো অপশক্তিই টিকতে পারবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তিনি এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে এবং ভিন্নমতের কারণে হয়রানির শিকার হবে না। ৭ নভেম্বরের চেতনা হিসেবে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধান আলোচক অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন, ৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। এসব আদর্শ ধারণ করে শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও কর্মসংস্থানে অগ্রগতির পাশাপাশি দুর্নীতি ও বৈষম্য দূর করতে হবে।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, এ দিনটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের কাছে গুরুত্বপূর্ণ।
রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।