আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারার এসিল্যান্ড-ইউএনও'র পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:০৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:০৫:১০ অপরাহ্ন
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাদের সাথে গোপন আঁতাত ও মিটিংয়ের অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

খোঁজ নিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বাগমারা উপজেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সাথে গত সোমবার গোপন মিটিং ও আঁতাতের সংবাদ পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে অপসারণের দাবিতে মঙ্গলবার ভবানীগঞ্জ বাজারের আলু হাঁটি থেকে মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। অন্যদিকে ইউএনও অভিযোগ করেন, তারা বিভিন্ন দাবি দাওয়া করেন, তা না মানায় আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।

সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনতরা দাবি করেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ফ্যাসিস্ট ও খুনি আওয়ামীলীগের পুনর্বাসনের চেষ্টা করছে ইউএনও। এটা মেনে নেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের কাউকে পুর্নবাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। এসময় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক (মানিক) বলেন, ১৭ বছর ধরে আওয়ামীলীগের অত্যাচার সহ্য করেছি। আমাদের ঘুমাতে দেয়নি। আজ ফ্যাসিস্ট আওয়ামীলীগ ছাত্রজনতা প্রকোপে পালানোর পর তাদেরকে আবারো ফেরাতে প্রশাসন গুপ্তভাবে কাজ করছে। গতকালও আওয়ামীলীগের উপজোলা শাখা সহ-সভাপতির সাথে মিটিং করেছে দীর্ঘ সময় ধরে। অথচ আমাদেরকে গুরুত্ব দেয় না। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে অপসারণের দাবি জানাচ্ছি। 

উপজেলা মহিলা দলের সভানেত্রী নিহার বানু বলেন, আমাদেরকে অবজ্ঞা অবহেলা করে আওয়ামীলীগের নেতাদের গুরুত্ব দেয় ইউএনও। সে আমাদেরকে বসায়ে রেখে আওয়ামীলীগের নেতাদের ২-৩ ঘন্টা সময় দেয়। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীরের সাথে গোপন মিটিংয়ের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, তার সাথে যে গোপন আঁতাত এবং মিটিংয়ের অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। এটা উদ্দেশ্য প্রণোদিত। আমার কাছে সেবা নিতে শতশত মানুষ আসে। সে কখন এসেছিল আমি সেটাও জানি না। পরে জানতে পেরেছি আমি নাকি তার সাথে গোপন মিটিং করেছি। অথচ তিনি বিগত দুই বছরে অসংখ্যবার অফিসে এসেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই তার সাথে আমার কোনো গোপন আঁতাত বা মিটিং হয়নি।

তিনি আরো বলেন, তারা আমাকে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য করার জন্য চাপ দেয়। কিন্তু আমি সাড়া না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন।

এ বিষয়ে জানতে উপজেলা ভূমি অফিসার মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবা কল করা হলেও তিনি সাড়া দেননি।

সভায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহিলা দলের রাজশাহী জেলা সভানেত্রী অ্যাড. সামসাদ বেগম মিতালী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপালী আক্তার রূপা, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারা, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শান্তি বিবি, ভবানীগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী শাহিনা পারভীন ডলি, যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন, যুবদলের যুগ্ম-আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, পৌর সেচ্ছসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান গাজী, সদস্য সচিব ডিএম শাহীন, শ্রমিক দলের সভাপতি মীর মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ছাত্রদলের আহ্বায়ক মোহাব্বত হোসেন, সদস্য সচিব উজ্জ্বল রহমান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com