পাবনার সাঁথিয়ায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৬:২৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৬:২৭:৪৪ অপরাহ্ন
 সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় কক্ষটিতে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো নিষ্ক্রিয় করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে সাঁথিয়া উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব গান পাউডার ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া অনুযায়ী দুপুর পর্যন্ত জায়গাটি ঘিরে রাখা হয়েছে।

এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, ডিসেম্বরকে সামনে রেখে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান চালানো হয়। এ সময় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার উদ্ধার করা হয়। একই কক্ষে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com