সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৬:২৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৬:২৩:৪৭ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে ঢুকে নাগরিকদের মারধরের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করে। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ ঢুকে পড়েন। খবর পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিক তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তিনি বিওপিতে রয়েছেন।

তিনি আরও জানান, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com