নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৫:৪৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৫:৪৮:৫৪ অপরাহ্ন
 বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে দুটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে ওবায়দুল ইসলাম (২৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার কুন্দারহাট বাজারের প্রায় ২০০ গজ দক্ষিণে মহাসড়কের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ইসলাম যশোর জেলার কেশবপুর থানার পরচক্রা গ্রামের বাসিন্দা।

তিনি ওই গ্রামের আজিবর মোড়লের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক ছিলেন। জানা যায়, মঙ্গলবার ভোররাতে রংপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঝিনাইদহ-ট-১১-১৭৬৭) বগুড়া-নাটোর মহাসড়ক দিয়ে যাচ্ছিল।

এ সময় একই দিক থেকে আসা অপর একটি বালুভর্তি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: যশোর-ট-১১-৪৩৩০) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুর্ঘটনার কবলে পড়ে এবং চালক ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, বর্তমানে নিহত ওবায়দুল ইসলামের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com