রাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৫:৪১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৫:৪১:৫৯ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামে এক কিশোরীর। আড়াই মাসেও মেয়ের কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এতে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।

নিখোঁজ কিশোরী সানজিদা সানু উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে।

সানজিদার মা মোছা. মুক্তি বিবি জানান, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে মেয়ে সানজিদা সানু বাড়ি থেকে আবাদপুকুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরেনি। আমরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে মেয়ে সানজিদাকে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের আড়াই মাসেও মেয়ের কোন সন্ধান না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রশাসনের কাছে অনুরোধ করছি- দ্রুত তাকে খুঁজে বের করার জন্য।

মেয়েটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে জানানোরও অনুরোধ জানিয়েছে তার পরিবার।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছেন। সেটি পিবিআই তদন্ত করছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com