স্বজনপোষণ বিতর্কে বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তারকাসন্তান হওয়ার সুবাদে সহজেই অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি, এমন অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এ বার সেই বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। জানালেন, বাবা চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে পরিচিত হতে তাঁর কোনও আপত্তি নেই, বরং তিনি গর্বিত।
সম্প্রতি এক অনুষ্ঠানের মঞ্চে অনন্যা বলেন, “এই বিষয়টি অস্বীকার করার কোনও মানে হয় না। আমি আমার বাবার মেয়ে, আমি তার জন্য গর্বিত। চাঙ্কি পাণ্ডের সঙ্গে আমার পরিচয় জড়িয়ে থাকুক, সেটা আমি সবসময় চাই। এই সম্পর্কের সঙ্গে কোনও নেতিবাচক বিষয় জুড়ে দিতে চাই না।’’ অভিনেত্রী যোগ করেন, “মানুষ আমার সম্পর্কে যা-ই ভাবুন না কেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে, নিজের স্বপ্নের জীবনটা বাঁচতে পারছি। আমি ভাগ্যবান, আমার অনেক সুযোগ-সুবিধা রয়েছে।’’
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অনন্যার। একবার এক সাক্ষাৎকারে তারকাসন্তান হওয়া সত্ত্বেও অনেক লড়াই করতে হয়, এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তার পর থেকেই স্বজনপোষণ নিয়ে বার বার তাঁর নাম উঠে এসেছে। তবে এ বার নিজের পারিবারিক পরিচয় কিংবা সুযোগ-সুবিধার কথা আড়াল করতে চাননি অভিনেত্রী।
শুধু স্বজনপোষণ নয়, নতুন প্রজন্ম নিয়েও নিজের মতামত জানিয়েছেন অনন্যা। তাঁর মতে, অকারণেই এই প্রজন্মকে অলস, আত্মকেন্দ্রিক কিংবা পরিশ্রমবিমুখ বলে দাগিয়ে দেওয়া হয়। অনন্যার কথায়, “আমার মনে হয়, কোনও কারণ ছাড়াই এই প্রজন্মের বদনাম করা হয়। আসলে আমাদের কাছে সাফল্যের সংজ্ঞাটা একটু আলাদা।’’
পুরনো প্রজন্মের কাছে সাফল্যের জন্য নির্দিষ্ট একটি পথ অনুসরণ করাই ছিল মূল লক্ষ্য। কিন্তু নতুন প্রজন্মের কাছে সাফল্য পাওয়ার রাস্তা অনেক বেশি বৈচিত্রপূর্ণ বলে মনে করেন তিনি। অনন্যা নিজেও কাজের মধ্যে থাকতে ভালবাসেন। অভিনেত্রী জানান, তিনি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও কাজ করতে পারেন এবং যত বেশিক্ষণ সম্ভব কাজ করতে ভালবাসেন। তবে তাঁর প্রজন্মের অন্য কেউ কম কাজ করেও সফল হতে পারেন। সেটাও তাঁদের নিজস্ব পদ্ধতি বলে মত অভিনেত্রীর।
সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে নিরাপত্তা সংক্রান্ত হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনন্যা। তাঁর কথায়, বিষয়টি অত্যন্ত ভয়ের। এই ঘটনার পরে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। শুধু অভিনেতাদের নিরাপত্তা নয়, কোনও অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক অনুরাগী ও সাধারণ মানুষের নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।