কোমর পর্যন্ত লম্বা চুল কেটে একেবারে ছোট করলেন সাই পল্লবী, মায়ের প্রতিক্রিয়ায় অবাক অভিনেত্রী!

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৫:২৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৫:২৪:২৩ অপরাহ্ন
সীতার চরিত্রে অভিনয় করে এই মুহূর্তে শিরোনামে সাই পল্লবী। দক্ষিণী ছবির জগতে অভিনয়ের পাশাপাশি সহজ-সরল জীবনযাপনের জন্যও পরিচিত তিনি। বলিউডেও তিনি এখন অত্যন্ত পরিচিত মুখ। পর্দায় চরিত্রের প্রয়োজনে নানা ধরনের পরিবর্তন আনতে পিছপা হন না অভিনেত্রী। সম্প্রতি নিজের বহু দিনের লম্বা চুল কেটে ছোট করেছেন তিনি। কিন্তু মেয়ের সিদ্ধান্তে মায়ের এমন প্রতিক্রিয়া আশা করেননি তিনি।

রাজকুমার পেরিয়াসামির পরিচালিত ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম— দ্য ব্লাড উড’ ছবিতে আইপিএস আধিকারিক নিত্যা রেড্ডীর চরিত্রে অভিনয় করছেন সাই। এই চরিত্রটির জন্য বাস্তবের এক পুলিশ আধিকারিক মেরিন জোসেফের ছবি দেখিয়েছিলেন পরিচালক। তাঁর মতোই ছোট চুলের ‘লুক’ চেয়েছিলেন পরিচালক। আর তাঁর কথা অনুযায়ীই চুল কেটে ছোট করে ফেলেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাই জানান, চুল কাটার আগে মাকে কিছুই জানাননি তিনি। নতুন অবতারে এসে প্রথমেই ভিডিয়ো কল করে মাকে দেখিয়েছিলেন। কিন্তু ছোট চুলে মেয়েকে দেখে হতবাক হয়ে যান তাঁর মা। কোনও কথা না বলেই আচমকা ফোন কেটে দেন তিনি। এর পর অভিনেত্রীর বাবার ফোন আসে। মেয়ের নতুন চেহারা দেখে তিনিও প্রথমে বুঝতে পারেননি বিষয়টি। বাবার প্রশ্ন ছিল, “তুমি কি পরচুলা পরেছ’!” তখন সাই তাঁকে বোঝান, ছবির চরিত্রের প্রয়োজনেই চুল কেটেছেন।

অভিনেত্রীর কথায়, “সাধারণত আমি চুল কাটতে চাই না। কিন্তু পরিচালকের এই চরিত্রের জন্য এমন ‘লুক’ প্রয়োজন ছিল। তাই চুল কেটেছি।” অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে সাইয়ের সঙ্গে অভিনয় করেছেন ধনুষ, মামুট্টি এবং শ্রীলীলা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com