জিমের ছবি দেখে মনে হয়, অভিনেত্রী দিশা পাটনীর ফিটনেস আসলে ঘণ্টার পর ঘণ্টা ডাম্বেল নিয়ে শারীরচর্চা আর কঠিন ডায়েটের ফল। সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই ফাঁস করলেন তাঁর ফিটনেসের আসল মন্ত্র। তিনি বলেন “আমার আত্মবিশ্বাস আসে শৃঙ্খলা থেকে।”
বলিউডে এক দশক পার করে ফেলেছেন দিশা। ‘মালং’, ‘যোদ্ধা’, ‘কল্কি’— একের পর এক অ্যাকশন ছবিতে তাঁর ফিট লুক নজর কেড়েছে সবার। কিন্তু এই ফিটনেস তাঁর কাছে শুধু দেখতে ভাল লাগার বিষয় নয়। দিশার কথায়, “ফিটনেস শুধু দেখতে কেমন লাগছে, তা নয়। ফিট থাকার জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করতে হবে। রোজ কঠোর পরিশ্রম করলে ভিতরে বিশেষ শক্তি তৈরি হয়, যা আমাদের শরীরে ফুটে ওঠে।”
শৃঙ্খলাই দিশাকে দিয়েছে আত্মবিশ্বাস। অভিনেত্রীর মতে, দশ বছরে তাঁর মধ্যে আমূল বদল এসেছে, তাঁর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আর এই সবটাই হয়েছে ফিটনেসের জন্য। দিশার ফিটনেস রুটিন একঘেয়ে জিমের মধ্যে আটকে নেই। জেনে নিন অভিনেত্রীর ফিটনেস রুটিনে কী কী আছে?
১. ওয়েট ট্রেনিং: স্কোয়াট, ডেডলিফ্ট, শোল্ডার প্রেস, চেস্ট প্রেস, বাইসেপ কার্ল— এইগুলি নিয়মিত করেন দিশা। তাঁর মতে, মেয়েরা শুধু কার্ডিয়ো করবে, এই ধারণা ভুল। ভারী ওজন তোলাও মেয়েদের জন্য ভীষণ জরুরি।
২. এমএমএ আর কিকবক্সিং: জিমের বাইরে তাঁর সবচেয়ে প্রিয় হল মিক্সড মার্শাল আর্টস। তিনি নিয়ম করে এর অভ্যাস করেন।
৩. নাচ আর জিমন্যাস্টিকস: সকালে কার্ডিয়ো হিসেবে নাচ, কিকবক্সিং বা জিমন্যাস্টিক্স করেন দিশা। সন্ধ্যায় আবার ওয়েট ট্রেনিং। নাচ তাঁর কাছে শুধু শখ নয়, ফিট থাকার মজাদার উপায়।
দিশা মনে করেন, ফিটনেসের ৫০ শতাংশ শারীরচর্চার মাধ্যমে অর্জন করা গেলেও বাকি ৫০ শতাংশের জন্য ডায়েটের উপরেই নির্ভর করতে হয়। তাই ডায়েট নিয়েও ভীষণ খুঁতখুঁতে তিনি।