রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাস থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:৫৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:৫৬:২৬ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে এসআরবি সদর দপ্তর-৫, রাজশাহী সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com