জয়পুরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এতে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার শাহনাজ বেগমের উপস্থিতিতে বোর্ডের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন।