সিংড়ায় ৩১ সদস্যের নিরাপদ সড়ক চাই কমিটির অনুমোদন

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:৩৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:৩৩:০৪ অপরাহ্ন
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে নবগঠিত এ কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির তালিকা তুলে দেন নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী ও দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন।
নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সচেতনতা ও আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় তিনি নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com