দীর্ঘ ১১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক বার্সেলোনা তারকা।
রোববার ইতালির পূর্ব উপকূলে ফোরলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বিতে রাভেনার প্রথম একাদশে জায়গা পান রোনালদিনহো। দলের আক্রমণভাগের ঠিক পেছনে মাঝমাঠে খেলেন তিনি। ম্যাচের শুরুতে কিছুটা ধীরগতির থাকলেও সময় গড়ানোর সঙ্গে নিজের চেনা নৈপুণ্য দেখান এই ব্রাজিলিয়ান তারকা।
প্রথমার্ধে ২৫ বার বল স্পর্শ করেন রোনালদিনহো। তিনটি কর্নার নেওয়ার পাশাপাশি ৩৫ মিনিটে রাভেনার প্রথম গোলের আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রাভেনা।
গত জুনে রোনালদিনহোকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইতালির সিরি সি-র ক্লাবটি। তবে এরপর দীর্ঘদিন তাঁর মাঠে নামা নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না। ক্লাবের সঙ্গে মাত্র একবার অনুশীলন করেই ফোরলির বিপক্ষে খেলতে নামেন তিনি।
রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘিরে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ম্যাচটি ইতালির স্কাই স্পোর্টস সরাসরি সম্প্রচার করে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও এটি দেখানো হয়। এমনকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিশাল পর্দায়ও প্রচার করা হয় ম্যাচটি।
ক্লাবটির মালিক ইগনাজিও সিপ্রিয়ানির সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরেই রাভেনায় যুক্ত হন রোনালদিনহো। বিনিয়োগকারী হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি আবারও মাঠে নামতে রাজি হন তিনি। বর্তমানে ক্লাবটি তাঁর নিজস্ব ব্র্যান্ডের স্পোর্টসওয়্যারও ব্যবহার করছে।
রাভেনার লক্ষ্য ইতালির শীর্ষ ফুটবল লিগ সিরি আ-তে জায়গা করে নেওয়া। বর্তমানে সিরি সির গ্রুপ 'বি'-তে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। শীর্ষে থাকা স্পেজিয়ার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থাকলেও রোনালদিনহোর প্রত্যাবর্তন ক্লাবটির জন্য নতুন আশার সঞ্চার করেছে।
১১ বছর পর মাঠে ফিরে রোনালদিনহো শুধু একটি ম্যাচ খেলেননি, বরং অপেক্ষাকৃত আড়ালে থাকা রাভেনা ক্লাবকে আন্তর্জাতিক ফুটবল আলোচনায় ফিরিয়ে এনেছেন।