ফের হুমকি পেলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। সেই সঙ্গে হুমকির মুখে তাঁর ছেলে অভিষেক বচ্চনও। তারকা পিতা-পুত্রকে খুনের হুমকি দিলেন গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ। সম্প্রতি দিল্লি পুলিশের হাতে তাঁর দুই সহযোগী গ্রেফতার হলেও মুম্বইয়ে বর্ষীয়ান অভিনেতাকে নিশানা করার পরিকল্পনা ভেস্তে যায়নি বলে দাবি করেছেন তিনি।
সমাজমাধ্যমে একটি পোস্ট করে গোল্ডি জানিয়েছেন, বিকাশ ঠাকুর ও দীপক সিংহ গ্রেফতার হওয়ায় তাঁদের পরিকল্পনায় কোনও প্রভাব পড়বে না। মুম্বইয়ে তাঁর প্রায় ২০০ জন সহযোগী সক্রিয় রয়েছেন এবং তাঁরা প্রস্তুত। শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে যাঁরা কথা বলবেন, তাঁদেরও হুমকি দিয়েছেন গ্যাংস্টার। বিশেষ করে অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে তাঁর দাবি, বুলেটপ্রুফ কাচও তাঁদের রক্ষা করতে পারবে না। তবে সমাজমাধ্যমে প্রকাশিত ওই পোস্টটির সত্যতা এবং তাতে করা দাবিগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
উল্লেখ্য, কয়েক দিন আগেই দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন শুটারকে গ্রেফতার করে। তদন্তকারীদের অনুমান, মুম্বইয়ে অমিতাভের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন তাঁরা। পাশাপাশি, এই গ্রেফতারির সূত্র ধরেই দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর আর একটি পরিকল্পনারও হদিস পেয়েছেন তদন্তকারীরা। ওই ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির উদ্দেশ্যেই হামলার ছক কষা হয়েছিল বলে সন্দেহ।
সমাজমাধ্যমের পোস্টে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও তুলেছেন গোল্ডি। ওই হিংসার জন্য দায়ী ব্যক্তিদের কখনও ক্ষমা করা হবে না বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি, বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করলে তাঁদের জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পোস্টে অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে বলা হয়েছে, তাঁদের নিরাপত্তার জন্য যত কড়া ব্যবস্থাই করা হোক না কেন, তাঁদের গুলি করা হবে। পোস্টে দাবি করা হয়েছে, “ওঁরা যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুন না কেন, গুলি চালানো হবেই।”
শনিবার দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন শুটারকে গ্রেফতার করে। ধৃতদের নাম বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিংহ ওরফে দীপ। দু’জনেই পঞ্জাবের বাসিন্দা।
পুলিশের দাবি, দিল্লির এক ব্যবসায়ী এবং অমিতাভকে নিশানা করার দুটি পৃথক, তবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন পরিকল্পনায় জড়িত ছিল ওই দুই ব্যক্তি। দিল্লির ব্যবসায়ীর উপর গুলি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বিকাশকে। সেই উদ্দেশ্যে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন তিনি। পরে তাঁর সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল দীপকের।
এ দিকে, গত এক মাসে অমিতাভের মুম্বইয়ের বাড়ি ‘জলসা’কে লক্ষ্য করে তিনটি পৃথক বোমা হামলার হুমকি-ইমেল পাঠানো হয়েছিল। তার পর থেকেই বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
নিরাপত্তার এই কড়াকড়ি চোখে পড়ে অমিতাভের সাপ্তাহিক অনুরাগীদের সঙ্গে দেখা করার সময়েও। প্রতি রবিবার মুম্বইয়ের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা। গত ১ নভেম্বরও ‘জলসা’র বাইরে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁকে। তবে সে দিন বুলেটপ্রুফ কাচের আড়ালে দাঁড়িয়েছিলেন অমিতাভ।
সাধারণত চাকার উপর বসানো একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা, যাতে বাইরে জমায়েত হওয়া মানুষ তাঁকে স্পষ্ট দেখতে পান। কিন্তু ১ নভেম্বর সেই মঞ্চের তিন দিক কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। সেই সুরক্ষাবেষ্টনীর ভিতরে দাঁড়িয়েই অনুরাগীদের শুভেচ্ছা জানান তিনি।