নতুন ধানের ঘ্রাণ, বাহারি পিঠাপুলি ও গ্রামীণ ঐতিহ্যের আবহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপিত হয়েছে নবান্ন উৎসব।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। ধান কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম।
উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পিঠা উৎসব, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। পিঠার স্টলগুলোতে পাটিসাপটা, নকশি পিঠা ও দুধপুলিসহ নানা ধরনের পিঠা ও মিষ্টান্নের পসরা সাজানো হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
বিভাগের শিক্ষার্থী সুমন হোসেন বলেন, নবান্ন উৎসব গ্রামীণ সংস্কৃতির অংশ। প্রতিবছর এ আয়োজনের মাধ্যমে তাঁরা বাঙালির ঐতিহ্যকে ধারণ ও উদ্যাপন করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম বলেন, নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত সংস্কৃতি তুলে ধরতেই এ আয়োজন। একই সঙ্গে খাদ্য উৎপাদনে অবদান রাখা কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোরও উপলক্ষ নবান্ন উৎসব।