শাহরুখের সঙ্গে আসবে কর্ণ জোহরের দুই সন্তান যশ ও রুহি? ‘কফি উইথ কর্ণ’-র শেষ পর্বে কোন চমক?

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:২৪:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:২৪:০৫ অপরাহ্ন
কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এর নবম সিজন ইতিমধ্যেই সাড়া ফেলেছে। শোনা যাচ্ছে, এই সিজনের সঙ্গেই হতে চলেছে ‘কফি উইথ কর্ণ’-র সমাপ্তি। এ বারের সিজনে প্রথম পর্বে সলমন খান ও করিশ্মা কপূরকে দেখা গিয়েছিল। তার পর একের পর এক তারকার উপস্থিতিতে জমে উঠেছে কর্ণের কফির আড্ডা। তবে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, শেষ সিজ়নে কি দেখা যাবে শাহরুখ খানকে?

সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে, নবম সিজ়নেক অন্তিম পর্বে হাজির হতে পারেন বলিউডের বাদশা শাহরুখ। তবে এখানেই রয়েছে আসল চমক। একা আসবেন না অভিনেতা। তাঁর সঙ্গে দেখা যেতে পারে কর্ণের দুই সন্তান যশ ও রুহিকেও।

কর্ণের সমাজমাধ্যমে যশ ও রুহির নানা মজার মুহূর্ত আগেই দেখেছেন দর্শক। দু’জনের বয়স এখন ন’বছর। ফলে সত্যিই যদি তিনজনকে একসঙ্গে পর্দায় দেখা যায়, তা হলে যে আড্ডা বেশ জমবে, তা বলাই বাহুল্য। বাবার সঙ্গে তাঁর দুই সন্তানের কথোপকথন কেমন হয়, তা দেখার অপেক্ষায় থাকবেন অনেকেই।

তবে শাহরুখের উপস্থিতি নিয়ে একটি শর্তও রয়েছে। জানা যাচ্ছে, পুরো পর্ব জুড়ে থাকবেন না অভিনেতা। বরং অনুষ্ঠানের একটি ছোট অংশেই দেখা যাবে তাঁকে। পর্বটির শুটিং নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। হাতে সময় কম থাকায় বেশিক্ষণ থাকতে পারেননি শাহরুখ। বর্তমানে ‘কিং’ ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। চলতি বছরের ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

এই সিজ়নে এখনও পর্যন্ত কর্ণের অনুষ্ঠানে এসেছেন সলমন খান ও করিশ্মা কপূর, রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা, বরুণ ধবন, জাহ্নবী কপূর ও অর্জুন কপূর, সইফ অলী খান ও করীনা কপূর খান এবং সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আসন্ন সপ্তাহে অনন্যা পাণ্ডে ও অনন্যা বিড়লাকে দেখা যাবে। তাঁদের সঙ্গে আসবেন শনায়া কপূরও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই পর্বের ঝলক। তা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com