স্বপ্নপূরণের তাগিদে দূর দূর থেকে মায়ানগরী মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেন বহু মানুষ। গ্ল্যামার, সাফল্য ইত্যাদির স্বাদ নিতে দিনের পর দিন সেখানে পড়ে থেকে টিকে থাকার লড়াই চালিয়ে যান। কেউ সফল হন, আবার কেউ হাল ছেড়ে ফিরে যান। বিনোদনজগতের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে নানা অন্ধকার দিক। কাজের সুযোগ পাওয়ার আশায় অনেক সময়ই অভিনেত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বর্তমানে অনেকেই ‘কাস্টিং কাউচ’-এর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা খোলাখুলি ভাগ করে নেন। এ বার নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার শোনালেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।
এক পরিচালকের আচরণে সে দিন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেবিনা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, শেষমেশ ভয়ে কাঁপতে কাঁপতে নিজের অস্বস্তির কথা পরিচালককেও জানিয়েছিলেন অভিনেত্রী। কেরিয়ারের শুরুর দিকে দক্ষিণী ছবির জগতে কাজ করার সময় এক পরিচালকের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে হতবাক হয়েছিলেন।
দেবিনা জানান, এক দিন সন্ধ্যাবেলায় ওই পরিচালক তাঁর সঙ্গে এক জায়গায় যাওয়ার কথা বলেন। তখন অভিনেত্রী এই ইন্ডাস্ট্রিতে এতটাই নতুন ছিলেন যে, পরিচালকের এমন প্রস্তাবে সরাসরি ‘না’ বলা যায়, সেটাও বুঝে উঠতে পারেননি। যদিও তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি সুবিধার নয়। একটা অস্বস্তি কাজ করছিল তাঁর মধ্যে। অনিচ্ছা সত্ত্বেও, একপ্রকার বাধ্য হয়ে পরিচালকের সঙ্গে গাড়িতে করে বেরিয়ে পড়েছিলেন তিনি।
এর পরেই ঘটে সেই অস্বস্তিকর ঘটনা। গাড়ি চালাতে চালাতে আচমকাই অন্ধকার জায়গায় গাড়ি থামিয়ে দেন ওই পরিচালক। তার পর দেবিনাকে চুম্বন করার নির্দেশ দেন। পরিচালকের এমন আচরণে ভয় পেয়ে যান অভিনেত্রী। তাঁর মনে হয়েছিল, অচেনা অন্ধকার জায়গায় তিনি সম্পূর্ণ অসহায়। ওই ব্যক্তি যদি তাঁকে আঘাত করেন, তা হলে কী হবে, সেই আশঙ্কাও তৈরি হয়েছিল মনে।
দেবিনা জানান, শেষপর্যন্ত কাঁপা গলায় তিনি পরিচালককে বলেছিলেন, এই পরিস্থিতিতে তিনি স্বচ্ছন্দ নন। অভিনেত্রীর আরও জানান, জীবনে গুরমীত চৌধরীর আগমনের পর তিনি বুঝতে পেরেছিলেন, নিরাপদ আশ্রয় কাকে বলে। স্বামী গুরমীতের মধ্যেই সেই নিরাপত্তা খুঁজে পেয়েছেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণী সিনেমার মাধ্যমেই অভিনয়জীবন শুরু করেছিলেন দেবিনা। পরে হিন্দি টেলিভিশনে পা রাখেন। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পরিচিতি পান তিনি। সেই ধারাবাহিকেই রামের ভূমিকায় অভিনয় করেছিলেন গুরমীত। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে।