আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৭:২৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৭:২৭:২৪ অপরাহ্ন
রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শহীদ জিয়া শিশু পার্কের সাবেক সুপারভাইজার মোঃ আশরাফুল হক আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

সোমবার এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এদিকে সোমবার মরহুমের বাসভবনে গিয়ে মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মো. আশরাফুল হক আশরাফ সোমবার (১৬ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর বিকাল সাড়ে ৪টায় শহীদ জিয়া শিশু পার্কে অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com