সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিনের মতো রোববার রাতেও ঝুরঝুরি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিল পুলিশের একটি দল।
এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। তবে তিনি পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হবে।