রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৭:১৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৭:১৮:৩৪ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) রাজশাহীর কর্মকর্তারা।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) মোহাঃ রায়হান আলী ও বিশেষজ্ঞ মোঃ আল-আমিন এবং বিসিক শিল্পনগরী কার্যালয়, রাজশাহীর উপব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম।

সাক্ষাৎকালে রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে মেলা আয়োজনসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com