বাগেরহাটের মোংলায় ফখরুল ইসলাম (৪৫) নামে জাল টাকা কারবারি চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ফখরুল ইসলাম (৪৫) পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের প্রধান বাজার এলাকার হাবিবুর রহমানের পানের দোকানে ১ হাজার টাকার একটি জাল নোট ভাঙাতে যান ফখরুল। দোকানদার নোটটি জাল বুঝতে পেরে তাকে তা ফেরত দেন। এর কিছুক্ষণ পর ফখরুল বাজারের আব্দুল সাত্তার নামে এক ভিক্ষুককে প্রথমে ২০ টাকা দিয়ে, তার কাছ থেকে ১ হাজার টাকার আরেকটি জাল নোট ভাঙিয়ে নেন। দূর থেকে পান দোকানদার বিষয়টি দেখতে পেয়ে বাজারের লোকজনকে জড়ো করেন। পরে তারা ফখরুলকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাল টাকাসহ তাকে থানায় নিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ফখরুল স্বীকার করেন, তিনি মোট ৯ হাজার টাকার জাল নোট ভাঙানোর জন্য ঘুরছিলেন এবং ভোলায় অবস্থানরত মো. আলাউদ্দিন নামে আরেক কারবারি তাকে এই জাল টাকা সরবরাহ করেছেন। তিনি গত কয়েক মাস ধরে নিজ এলাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে এই জালিয়াতি করে আসছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোড়ল আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল নোট কারবারের অভিযোগে আরও চারটি মামলা রয়েছে।