সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৬:৩২:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:৩২:৪০ অপরাহ্ন
সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরতে উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাল্ট প্রাইজ ২০২৬-২৭। সংগঠনটির সামাজিক উদ্যোগ প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব আবেহাও-এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ উদ্যোগের আওতায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের শিক্ষাক্ষেত্রের চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিকূলতা এবং প্রত্যাশার কথা জানার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য ও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

উদ্যোক্তারা মনে করেন, কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক অবস্থা যেন তার শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো বিশেষ সুযোগ নয়, বরং প্রতিটি শিশুর মৌলিক অধিকার। তাই সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাস্তবতা জানা ও তাদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আবেহাও উদ্যোগের মাধ্যমে এমন একটি সমাজ গড়ার প্রত্যাশা করা হচ্ছে, যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো শিশুর স্বপ্ন থেমে যাবে না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com