ফেনীতে ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৬:১৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:১৮:৫৩ অপরাহ্ন
ফেনী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। 

রবিবার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে দুই লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো: দিনাজপুরের সোহান ইসলাম (১৯), জেসমিন আরা (৩০) ও ফেনীর নুরনবী (৫৬)।

সোমবার দুপুরে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, আটককৃতরা ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে   সংশ্লিষ্ট থানা পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com