রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও দর্শক সবাই আয়োজকদের অতিথি। তাঁদের সম্মান করা সবার দায়িত্ব। মাঠ ও গ্যালারির উত্তেজনা যেন একে অপরকে প্রভাবিত না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিযোগিতায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মোঃ আরিফুর রহমান। তিনি অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের স্বাগত জানিয়ে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে প্রতিযোগিতা শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।