নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৬:০৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:০৩:৫২ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলন “উলগুলানের” মহানায়ক বীর শহীদ  বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নিয়ামতপুর জাতীয় আদিবাসী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত। 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বড়াইল গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়  সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের নিযামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন সভাপতি শিরিষ পাহান। সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর শাখার সাধারণ সম্পাদক প্রনব মুন্ডা। 

 এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, রসুলপুর ইউনিয়ন সভাপতি মধু সরদার, পাড়ইল ইউনিয়নের নারী বিষয়ক সম্পাদক সিতামনি মুন্ডা, ইউপি সদস্য আ: রফিক। এছাড়াও সদস্য বিনয় মুন্ডা,ইন্দ্রজিত মুন্ডা,রিদয় মাহাতো,রিদয় মুন্ডাসহ বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘উলগুলান’ বা আদিবাসী গণআন্দোলনের মহানায়ক বিরসা মুন্ডা ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও দেশীয় শোষণ-বঞ্চনার বিরুদ্ধে অসামান্য সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। তার জীবন ও সংগ্রাম আজও দেশের বঞ্চিত ও অধিকারবঞ্চিত মানুষের মুক্তির পথ দেখায়। বর্তমান সময়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার রক্ষা এবং মাতৃভাষায় শিক্ষার দাবি আদায়ে বিরসা মুন্ডার আদর্শ আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

​বক্তারা আরও অভিযোগ করেন, আজও আদিবাসীরা তাদের নায্য অধিকার থেকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তাই বিরসা মুন্ডার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

​ সভা শেষে বীর শহীদ বিরসা মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com