নগরীজুড়ে মাদক কারবারি ও সেবকসহ আটক ২৯

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৫:৫৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৫:৫৬:২৮ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ সাত মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার ও সোমবার (১৫ নভেম্বর) নগরীর মতিহার, কাটাখালী, বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা, ইয়াবা, ফেয়ারডিল সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, নগরীর মতিহার থানা পুলিশের অভিযানে বাজে কাজলা কড়াইতলা মোড় এলাকার একটি বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২১ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাসিন্দা মোঃ আলী (৪৬) ও তাঁর স্ত্রী রোজিনা খাতুন (৪০) পালিয়ে যায়।

অন্যদিকে, কাটাখালী থানা পুলিশের অভিযানে টাংগন পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়ি থেকে দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় দলু বেগম ওরফে দোলোয়ারা (৬৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হলেও বাড়ির মালিক বিলকিস বেগম পালিয়ে যায়।

বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে মীর মোঃ পারভেজ আলী (৩০) ও মোঃ আসাদুজ্জামান ওরফে আশাকে (৩৮) গ্রেপ্তার করে।

এ ছাড়া আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে সজল (৩৫) ও শামীম (২৪) নামের দুই মাদক কারবারিকে ৫১ গ্রাম গাঁজা, ২১পিস ইয়াবা, সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৩৫০ টাকা সহ গ্রেপ্তার করে।

এদিকে, নগরীর বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত তিনজন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১৪ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। 

সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com