নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১০

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:১১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:১১:২৮ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মাদক মামলায় তিনজন, ওয়ারেন্টভুক্ত দুইজন ও অন্যান্য মামলায় দুইজন রয়েছেন।

এছাড়াও নগরীর মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করা করে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মতিহার থানা পুলিশ কাজলা পুরাতন বউ বাজার এলাকা থেকে ৭পিস ট্যপেন্টাডল ট্যাবলেট সহ নাদিম মোস্তফা ওরফে মানিক (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে কাজলা বিলপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে।

এর আগে বিকাল সোয়া ৫টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট সহ ইয়ামিন (২০) নামের এক যুবকে গ্রেপ্তার করে পুলিশ। সে দামকুড়া থানার জোতরাবন গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে। একই গ্রামের মোঃ মানিক হোসেনের ছেলে রাশেদ আলী ছোটন-কে (২১) গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com